• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

Khan Arif
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১৯:০৬ অপরাহ্ণ
আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিএম নাঈম মাহমুদ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি

আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন, মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) মেহেন্দিগঞ্জ সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশন মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি বিএম নাঈম মাহমুদ। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইন সহায়তা কেন্দ্র আসক ও মানবাধিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ শামসুল আলম। তিনি তাঁর বক্তব্যে মানবাধিকার প্রতিষ্ঠা, আইনি সহায়তা কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে সম্প্রসারণ এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে নবগঠিত কমিটির সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সভায় নবগঠিত কমিটির সদস্যবৃন্দ নিজেদের পরিচয় তুলে ধরেন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, সাংগঠনিক উন্নয়ন, মানবাধিকার সুরক্ষা, আইনগত সচেতনতা বৃদ্ধি ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ প্রদান করেন।

আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ ছালাম কাদের,মাসুদ ঢালী, সাংগঠনিক সম্পাদক কানিজ ফাতেমা ডেইজি, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক আবুল হোসেন সিকদার,আইন বিষয়ক সম্পাদক ইউনুছুর রহমান মৃধা নারী বিষয়ক সম্পাদক জাকিয়া সুলতানা রোজি,সমাজ কল্যাণ সম্পাদক রাব্বি খন্দকার সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, সমাজের অবহেলিত, নির্যাতিত ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি আইনি সহায়তা প্রদান, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ এবং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন....