• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

Khan Arif
প্রকাশিত জুন ১৮, ২০২৬, ১৯:৪৭ অপরাহ্ণ
বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশালে বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬-এর পুরস্কার বিতরণ সম্পন্ন
‎পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ
‎পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন-এর উদ্যোগে আয়োজিত “বৃক্ষরোপণ প্রতিযোগিতা ২০২৬”-এর পুরস্কার বিতরণী সম্পন্ন হয়েছে।

‎১৮ ই জুন বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নগরীর চৌমাথা নামিরাহ লেজার ডেন্টাল কেয়ারে এই আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার ও সম্মাননা সনদ বিতরণ করেন ডাঃ ইজাজুল কবির রিদয় এবং লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন এর প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার।যার সার্বিক সহযোগিতা প্রদান করেছে নামিরাহ লেজার ডেন্টাল কেয়ার এর কর্ণধার ডাঃ ইজাজুল কবির রিদয়।

এ সময় আয়োজকরা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার অঙ্গীকারে বৃক্ষ রোপন প্রতিযোগিতায় প্রায় ৫০ জন প্রতিযোগিতা অংশ নেয়। তার মধ্যে নারীদের মধ্যে সর্বোচ্চ বৃক্ষ রোপন করে ১ম স্হান অর্জন করেন বরিশালের তাসলিমা আকতার শিমুল এবং পুরুষ প্রতিযোগীর মধ্যে সর্বোচ্চ বৃক্ষ রোপন করে ১ম স্হান অর্জন করেন ভোলার নেওয়াজ শরীফ।


অংশগ্রহণকারীদের মতে এমন আয়োজন সত্যিই প্রশংসার দাবিদার বাংলাদেশের প্রতিটি বিভাগের সর্বত্র এমন আয়োজন করার আহবান জানান।

সংবাদটি শেয়ার করুন....