• ৪ঠা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রূপাতলীতে ড্রেন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

Khan Arif
প্রকাশিত জুন ২৭, ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
রূপাতলীতে ড্রেন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

রূপাতলীতে ড্রেন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার, মৃধা আজাদ: বরিশাল নগরীর রূপাতলী এলাকার ২৫ নম্বর ওয়ার্ডে গেস্টারবাইন থেকে পশ্চিম রূপাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ড্রেন ও সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা নিয়মিত কর-ভ্যাট পরিশোধ করলেও বরিশাল সিটি কর্পোরেশনের মৌলিক সেবা থেকে বঞ্চিত রয়েছেন। তারা দ্রুত ড্রেন ও সড়ক সংস্কারের জন্য সিটি কর্পোরেশনের প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

মানববন্ধনে নেতৃত্ব দেন মো. সোহাগ দুরানি, মো. আনোয়ার হোসেন দুরানি, সুলতান হাওলাদার, মোহাম্মদ মোক্তার গাজী, হানিফ খান ও ফারুক শিকদার। এতে শতাধিক এলাকাবাসী অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....