আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী।

Khan Arif
প্রকাশিত October 12, 2026, 18:03 PM
আবাসন সংকটে বরিশালের চার সরকারি কলেজের ৯৭ শতাংশ শিক্ষার্থী।

বরিশালের চারটি সরকারি কলেজে উচ্চশিক্ষা নিতে আসা শিক্ষার্থীদের বড় অংশের জন্য আবাসনের ব্যবস্থা নেই। প্রায় ৬৩ হাজার শিক্ষার্থীর বিপরীতে কলেজগুলোর আবাসিক আসন মাত্র ১ হাজার ৮০০টি। ফলে ৯৭ শতাংশের বেশি শিক্ষার্থীকে আবাসিক সুবিধার বাইরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে।

কেউ থাকছেন নগরীর বিভিন্ন মেস কিংবা ভাড়া বাসায়, আবার আর্থিক অসচ্ছলতা ও আবাসনসংকটের কারণে অনেকে নিয়মিত ক্লাসে অংশ নিতে পারছেন না। এর প্রভাব পড়ছে শ্রেণিকক্ষে উপস্থিতি ও শিক্ষা কার্যক্রমে। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও সাশ্রয়ী আবাসনের অভাব হয়ে উঠেছে বড় বাধা

সংবাদটি শেয়ার করুন....