• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৫, ১৮:০৫ অপরাহ্ণ
বরিশালে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: অপারেশন ডেভিল হান্টে বরিশাল নগরীতে চারজনকে আটক করেছে যৌথবাহিনী। নগরীর রসুলপুর থেকে দুই মাদক কারবারি যার মধ্যে একজন নারীও রয়েছে।

অপরদিকে জেলা পুলিশের প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় তাদের ১১টি থানায় দুইজনকে গ্রেপ্তার করেছে। তারা দুজনই আওয়ামী লীগের সদস্য।

অপারেশন ডেভিল হান্ট নিয়ে সাধারণ জনতা বলছেন, অপরাধীদের ধরলে সাধারণের মনে অবশ্যই স্বস্তি ফিরবে। তবে কথা হলো এটি যেন নিরপেক্ষতা না হারায়।

সংবাদটি শেয়ার করুন....