কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরলো পুলিশ

Khan Arif
প্রকাশিত June 10, 2025, 19:31 PM
কৃষক সেজে সাজাপ্রাপ্ত আসামি ধরলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়ার শিবগঞ্জ উপজেলায় ধানক্ষেতে কৃষক সেজে অভিনব কৌশলে এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৯ জুন) বিকালে এই অভিযান পরিচালিত হয়। মঙ্গলবার (১০ জুন) গ্রেফতারকৃতকে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার সেকেন্ড অফিসার ব্রজেন চন্দ্র মাহাতোর নেতৃত্বে অভিযানে অংশ নেন এএসআই শাহিনুর আলম। তিনি ধানক্ষেতে কৃষকের বেশে অপেক্ষা করেন এবং সঠিক সময়ে আসামিকে চিহ্নিত করে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার মহাস্থানগড় গ্রামের আব্দুর রহমানের ছেলে শিবলু মিয়া। তিনি পূর্বে এক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....