
মিজানুর রহমান আপন:: রাস্তার বেহাল দশা আর কাদা মাটির জোড়া তালি দেওয়া একটি রাস্তা হল ঈশ্বরদী উপজেলা ৭ নং ওয়ার্ডের কলেজ রোড রাস্তাটি। দীর্ঘ ১০.২ কিলোমিটারের এই রাস্তাটি ঈশ্বরদী বাজার চাঁদ আলী মোড় থেকে অরণখোলা হাট হয়ে ঈশ্বরদী পাবনা মহাসড়কে মিলিত হয়েছে, দীর্ঘদিন ধরে কোন সংস্কারের কাজ না করায়, চলায় রাস্তাটির পিচ উঠে গিয়ে জাগায় জাগায় অনেক বড় গর্ত সৃষ্টি হয়েছে তাছাড়া রাস্তায় চলাচলের সময় অনেক গাড়ির নিয়মিত দুর্ঘটনার স্বীকার হচ্ছে এবং অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে যার ফলে সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীদের চলাচলের বিপুল ব্যাঘাত ঘটে থাকে। এতে জনসাধারণ ও ছাত্র-ছাত্রীদের দাবি বিষয়টি কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে।