• ২০শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

Khan Arif
প্রকাশিত সেপ্টেম্বর ৭, ২০২৫, ১২:২৭ অপরাহ্ণ
বাউফলে শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফল উপজেলার দুর্গম চর এলাকা থেকে অজ্ঞাত পরিচয়ের এক শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পাশে একটি নীল রঙের প্যান্ট পড়ে থাকতে দেখা গেছে। নিহত শিশুর বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর হতে পারে বলে ধারণা করছে পুলিশ।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার নদীবেষ্টিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের চর ব্যারেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌ–ফাঁড়ির পুলিশ। কালাইয়া নৌ-ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে যায়।

প্রথমে দূর থেকে এটি যে মানুষের মরদেহ তা বোঝা যায়নি। পরে সুরতহাল প্রতিবেদনের মাধ্যমে নিশ্চিত হওয়া হয় এটি শিশুর মরদেহ। কীভাবে মরদেহটি ওই এলাকায় এসেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে আশপাশের থানাগুলোতে তথ্য পাঠানো হয়েছে।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজুর প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন....