• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে ইফতার সামগ্রীর দোকানে অভিযান

Khan Arif
প্রকাশিত মার্চ ২, ২০২৫, ১৯:০৭ অপরাহ্ণ
বরিশালে ইফতার সামগ্রীর দোকানে অভিযান

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের ইফতার সামগ্রীর দোকানে সতর্কতামূলক অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (০২ মার্চ) রমজানের প্রথম দিনে নগরীর বগুড়া রোর্ডেরনাজেম’স রেঁস্তোরা ও বটতলা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় দোকানগুলোর খাদ্য তৈরির প্রক্রিয়া ঠিক আছে কিনা, ভেজাল যুক্ত খাবার বিক্রি হচ্ছে কিনা, খাবার পরিবেশন এর মান তদারকি করেন তারা।

তবে কোন ধরনের অসংগতি না পাওয়ায় কোন দোকানকেই জরিমানা করা হয়নি। কিন্তু এ বিষয়ে সকলকে সতর্ক থাকার আহ্বান করা হয়েছে।

পুরো রমজান মাস জুড়ে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এই অভিযানে ভোক্তা অধিদপ্তর ছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....