
নিজস্ব প্রতিবেদন,
রাজধানীর মিরপুর শিয়ালবাড়িতে গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে পোশাক কারখানা ও রাসায়নিক গুদামে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে নিখোঁজ হওয়া বিডি ক্লিন বরগুনার সাবেক অতিরিক্ত সমন্বয়ক খালিদ হাসান সাব্বির এর মরদেহ ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হয়েছে।
২০ অক্টোবর ২০২৫, সকাল ১১টায় বরগুনা সদর উপজেলার ৭নং ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে তাঁর নিজ বাড়িতে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
বিডি ক্লিন এর পক্ষ থেকে তাঁর পবিত্র কবরে শ্রদ্ধাঞ্জলি ও ভালোবাসার ফুল অর্পণ করা হয়। স্থানীয় সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ তাঁর জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন।
বিডি ক্লিন সংগঠন ও বরগুনা জেলা শাখা গভীর শোক ও সমবেদনা প্রকাশ করছে। তাঁর কর্ম, সততা ও মানবসেবার চেতনা সবার মাঝে অনুপ্রেরণা হয়ে থাকবে। বিডি ক্লিন বরগুনা জেলা সমন্বয়ক নাইম ইসলাম তিনি বলেন, খালিদ ভাই শুধু আমাদের সহযোদ্ধাই ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ, সততার প্রতীক ও সংগঠনের অদম্য যোদ্ধা।
তার ত্যাগ ও অক্লান্ত পরিশ্রম আমাদের সকলের জন্য অনুপ্রেরণা। এমন লিডারকে হারিয়ে বিডি ক্লিন পরিবার গভীর শোকে নিমজ্জিত। তার ত্যাগ আর উদ্যোগ আমরা কখনও ভুলতে পারব না।