
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

বরিশাল প্রতিনিধি:পারভেজ
বরিশালে বিএনপি নেত্রী নাসরিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।
৭ই নভেম্বর, শুক্রবার সকালে শহীদ জিয়ার স্মরণে দোয়া-মোনাজাত এবং বিকেল তিনটায় সদর রোডের ব্যায়ামাগারের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়, যা অশ্বিনী কুমার টাউন হলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরো কর্মসূচির নেতৃত্ব দেন মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন। র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ৩০টি ওয়ার্ডের মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীর উৎসবমুখর অংশগ্রহণ ছিল।
আলোচনা সভায় আফরোজা খানম নাসরিন বলেন,
“বিপ্লব ও সংহতি দিবস জাতীয় ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই দিনের শিক্ষা হলো—গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং রাজনৈতিক ঐক্য বজায় রাখা।”
অনুষ্ঠানের শেষাংশে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তাতে দেশাত্মবোধক গান ও নাচ পরিবেশিত হয়, যা উপস্থিত সবার মন জয় করে। তরুণ নেতাকর্মীদের অংশগ্রহণ অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।