• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা ও র‌্যালি

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫, ১২:৪৭ অপরাহ্ণ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় বিএনপির আলোচনা সভা ও র‌্যালি

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

প্রতিনিধি: মঞ্জু পাটোয়ারী,

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভোলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‌্যালি করেছে ভোলা জেলা বিএনপি। শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টার দিকে ভোলা জেলা বিএনপির আয়োজনে জেলা সরকারি স্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন ভোলা-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ। বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিভিন্ন অবদানের কথা তুলে ধরেন।

পরে আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের নতুন বাজার, বাংলা স্কুল মোড়, সদর রোড, মহাজনপট্টি হয়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

র‌্যালিতে জেলা বিএনপি, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন....