বরিশালে নিষিদ্ধ আ.লীগ নেতা আরাফাত রহমান আটক

Khan Arif
প্রকাশিত November 14, 2025, 18:26 PM
বরিশালে নিষিদ্ধ আ.লীগ নেতা আরাফাত রহমান আটক

নিজস্ব প্রতিবেদন,

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার ব্যক্তির নাম আরাফাত রহমান। তিনি বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বরিশাল শহরের ফজলুল হক এভিনিউ এলাকা থেকে তাকে গ্রেফতার করে স্টিমার ঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা।

গ্রেফতার আরাফাত রহমান চরআবদানী এলাকার মৃত কাদের সিকদারের ছেলে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ইউনিয়ন কমিটির সভাপতি বলেও জানান ওসি।

গ্রেফতারের পর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সংবাদটি শেয়ার করুন....