
পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ
ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও উচ্চ আদালতের ওপর গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে আগামী ২রা ডিসেম্বর ঐতিহাসিক বেলস পার্ক ময়দানে অনুষ্ঠিতব্য বরিশাল বিভাগীয় সমাবেশ উপলক্ষে বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
১লা ডিসেম্বর সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে নগরীর সদর রোডস্থ হোটেল কিং ফিশার মিলনায়তনে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বিভিন্ন ইসলামী ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধ রক্ষায় এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একইসাথে জাতীয় সনদ বাস্তবায়ন ও আদালতের আদেশ বিষয়ে জনমত গঠনে এটি হবে একটি ঐতিহাসিক উদ্যোগ।
নেতৃবৃন্দ আরো জানান, শান্তিপূর্ণভাবে বিভাগীয় সমাবেশ সফল করতে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সমাবেশে বরিশালসহ আশপাশের জেলার হাজারো মানুষের অংশগ্রহণের আশা করছেন আয়োজনকারী সংগঠনগুলো।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা ৫ দফা দাবির প্রতি জনগণের সমর্থন কামনা করেন এবং শান্তিপূর্ণভাবে সমাবেশ বাস্তবায়নে প্রশাসনসহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
মূল বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
উক্ত আয়োজনে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর জামায়াতের আমির অধ্যক্ষ জহির উদ্দিন বাবর, নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, জেলা আমির মাওলানা আব্দুল জব্বার,ইসলামী আন্দোলন বরিশাল বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, সহ সভাপতি মাওলানা জামিলুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান,বাংলাদেশ খেলাফত মজলিসের বরিশাল জেলা সভাপতি মাওলানা মোঃ জুবায়ের গালিব, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) বরিশাল জেলা সভাপতি মোঃ মনির হোসেন, জেলা সেক্রেটারি নান্নু হাওলাদার,
বরিশাল মহানগর খেলাফত মজলিসের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, বরিশাল পশ্চিম জেলা সভাপতি অধ্যাপক সাইদুর রহমান শাহীন, বরিশাল মহানগর সাধারণ সম্পাদক শামসুল আলম নজরুল।
এছাড়া বাংলাদেশ খেলাফত আন্দোলন, নিজামে ইসলাম ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেলা ও মহানগরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।