
পারভেজ,বরিশাল প্রতিনিধি,
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরী যুব কোতোয়ালি দক্ষিণ থানার উদ্যোগে শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ ও ইতিবাচক ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
৯ ই ডিসেম্বর শুক্রবার দিনব্যাপী নগরীর বেলস পার্কে এই আয়োজন করা হয়।এতে নগরীর ৮ টি ওয়ার্ডের খেলোয়াড়বৃন্দ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ নেয়।
টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. তারিকুল ইসলাম, কোতয়ালী থানা দক্ষিণ শাখার আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বিশেষ অতিথি হিসেবে আবু বকর সিদ্দিক, যুব বিভাগের সভাপতি, কোতয়ালী থানা দক্ষিণ, বাংলাদেশ জামায়াতে ইসলামী,এ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, বরিশাল মহানগরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজকরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বগুণ বিকাশে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
ফাইনালে ২৫ নং ওয়ার্ড বনাম ১০ নং ওয়ার্ড মুখোমুখি হয়,
৮ ওভারের ম্যাচে ২৫ নং ওয়ার্ড প্রথমে ব্যাট করে ৫৯ রান সংগ্রহ করে জবাবে ৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৫৫ রানে ১০নং ওয়ার্ড অলাআউট হয়।উক্ত খেলায় ২৫ নং ওয়ার্ড ৪ রানে বিজয় লাভ করে। ম্যাচ শেষে খেলোয়াড়দের মাঝে ট্রফি ও মেডেল উপহার দেওয়া হয়।