• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৬, ১৯:২৯ অপরাহ্ণ
বাবুগঞ্জে ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিনিধি​:মোঃ মহিউদ্দিন খাঁন রানা,

​বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রামপট্টি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ কেজি গাঁজাসহ আব্দুল সালাম নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
​রবিবার (১১ জানুয়ারি) দুপুর আনুমানিক ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রামপট্টি স্ট্যান্ড এলাকায় ডিবির এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আইনগত প্রক্রিয়ার জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।
​পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি।
​মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে। স্থানীয়রা মনে করছেন, নিয়মিত অভিযান চললে যুবসমাজ মাদকের ভয়াবহতা থেকে রক্ষা পাবে এবং সমাজ হবে আরও নিরাপদ।

সংবাদটি শেয়ার করুন....