বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদ

Khan Arif
প্রকাশিত January 14, 2026, 11:34 AM
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতার গ্রেফতারের প্রতিবাদ

প্রতিনিধি: মো. মহিউদ্দিন খাঁন রানা,

​বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
​জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি.) বরিশাল শহরের নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগকারীদের দাবি, গ্রেফতারের সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছিল না।
​স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনাকে অবৈধ ও অন্যায় উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ের একজন জনপ্রতিনিধিকে এভাবে গ্রেফতার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে মো. মশিউর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
​এই গ্রেফতারের ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....