
প্রতিনিধি: মো. মহিউদ্দিন খাঁন রানা,
বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও দেহেরগতি ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মো. মশিউর রহমানকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে।
জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি, ২০২৬ খ্রি.) বরিশাল শহরের নিজ বাসা থেকে ডিবি পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগকারীদের দাবি, গ্রেফতারের সময় তার বিরুদ্ধে কোনো মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছিল না।
স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনাকে অবৈধ ও অন্যায় উল্লেখ করে বলেন, তৃণমূল পর্যায়ের একজন জনপ্রতিনিধিকে এভাবে গ্রেফতার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবিলম্বে মো. মশিউর রহমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।
এই গ্রেফতারের ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।