• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পবিত্র রমযান মাসেও যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

Khan Arif
প্রকাশিত মার্চ ১৪, ২০২৫, ১৮:০৬ অপরাহ্ণ
পবিত্র রমযান মাসেও যৌতুকের জন্য গৃহবধূকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালী জেলার দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ০৯ নং ওয়ার্ডের সন্তোষদি গ্রামের গৃহবধূ মোসাঃ লিজার উপর স্বামী মোঃ জাকির হোসেন, শ্বশুর মোঃ আফজাল হাওলাদার, শাশুড়ী মোসাঃ রাহিমা ও ননদের নির্মম নির্যাতন।

গৃহবধূকে বিভিন্ন ভাবে মারধর করে রাস্তার পার্শ্বে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে যায়। এমনকি তার ০৭ বছরের শিশু বাচ্চাকে কোল থেকে ছিনিয়ে নিয়ে যায়।

পরবর্তীতে ওই গৃহবধুর ভাই মানুষের মাধ্যমে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে পটুয়াখালী ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন বর্তমানে ওই গৃহবধূ চিকিৎসাধীন।

সংবাদটি শেয়ার করুন....