দুর্নীতির মামলায় হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

Khan Arif
প্রকাশিত April 10, 2025, 12:35 PM
দুর্নীতির মামলায় হাসিনা-পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের করা মামলায় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ১৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত দুদকের দেওয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। দুদকের আদালতের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন

সংবাদটি শেয়ার করুন....