তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় নবজাতককে হত্যা, মা গ্রেফতার

Khan Arif
প্রকাশিত October 21, 2025, 17:55 PM
তৃতীয়বার কন্যা সন্তান হওয়ায় নবজাতককে হত্যা, মা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন,

 

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় তৃতীয়বার কন্যা সন্তান জন্ম হওয়ায় মাত্র পাঁচ দিনের এক নবজাতককে পানিতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে মায়ের বিরুদ্ধে। হৃদয়বিদারক এই ঘটনায় নবজাতকের মা শারমিন আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কাজিরহাট হাইস্কুল বলফিল্ড সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

গ্রেফতার শারমিন আক্তার কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের রঘুনাথপুর টাওয়ার মোড় এলাকার আব্দুল জব্বারের মেয়ে। তার স্বামী ইব্রাহিম খলিল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নওয়াবেকী এলাকার বাসিন্দা। তারা শ্বশুরবাড়ি রঘুনাথপুর এলাকায় বসবাস করতেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, সোমবার বিকেলে নবজাতককে নিয়ে বাড়ি থেকে বের হন শারমিন আক্তার। কিছুক্ষণ পর তিনি ফিরে এসে জানান, সন্তানটি নিখোঁজ।

তার স্বামী ইব্রাহিম খলিল থানায় নিখোঁজের অভিযোগ (জিডি) করতে এলে পুলিশের সন্দেহ হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে পুলিশের তদন্ত টিম ঘটনাস্থলে গিয়ে সত্য উদ্‌ঘাটন করে।

জিজ্ঞাসাবাদে শারমিন স্বীকার করেন, তৃতীয়বার কন্যা সন্তান জন্ম নেওয়ায় পারিবারিক চাপ ও মানসিক ক্ষোভে নবজাতককে পাশের সরকারি খালের কচুরিপানার নিচে ফেলে দেন।

সংবাদটি শেয়ার করুন....