• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট

Khan Arif
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ১৬:১৫ অপরাহ্ণ
সাবেক মেয়র আইভীর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদন,

বৈষম্যবিরোধী ছাত্র—জনতার আন্দোলনে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলাসহ ৫টি মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

রোববার (৯ নভেম্বর) বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

উল্লেখ্য, গত ৯ মে সাবেক মেয়র আইভীকে শহরের পশ্চিম দেওভোগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গত ২৭ মে আইভীকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংবাদটি শেয়ার করুন....