{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বাবুগঞ্জে সরকারি কর্মকর্তার নামে ভুয়া দুর্নীতির অভিযোগ, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ।
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বাবুগঞ্জ থানার দুই জন সরকারি পুলিশ কর্মকর্তার নামে ভুয়া দুর্নীতির অভিযোগ তুলে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি পাঠানোর অভিযোগ উঠেছে। জানা গেছে, স্থানীয় দুই সাংবাদিক নুরু ও মোঃ মহিউদ্দিনের নাম ব্যবহার করে এসব অভিযোগপত্র গোয়েন্দা দপ্তর, জেলা পুলিশ সুপার কার্যালয় এবং পুলিশ কমিশনার কার্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ডাকযোগে প্রেরণ করা হয়েছে। বাবুগঞ্জ থানার ওসির ড্রাইভার এবং ওসির বডিগার্ডের বিরুদ্ধেও ভুয়া তথ্য ছড়িয়ে কিছু কুচক্রী মহল বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। সংশ্লিষ্টরা বলছেন, পরিকল্পিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে ব্যক্তি ও প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, যারা ভুয়া অভিযোগপত্র পাঠিয়ে সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য এবং সাংবাদিকদের সম্মানহানি করার চেষ্টা করছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া জরুরি।
এ বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তারা বলেন, অভিযোগগুলো যথাযথভাবে যাচাই-বাছাই করে সত্যতা নিশ্চিত করার পরই আমলে নেওয়া উচিত। একই সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।