প্রতিবেশীর হামলায় গৃহবধূর নাক কেটে দিলেন

Khan Arif
প্রকাশিত October 28, 2025, 11:49 AM
প্রতিবেশীর হামলায় গৃহবধূর নাক কেটে দিলেন

পিরোজপুর প্রতিনিধি,

পিরোজপুরের নাজিরপুরে হেনারা বেগম (৫০) নামের এক গৃহবধূর নাক বিচ্ছিন্ন করে দিয়েছেন প্রতিবেশী।

সোমবার (২৭ অক্টোবর) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের বুইচাকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় হামলায় ওই নারীসহ ছেলে নাঈম খান (২৬), পুত্রবধূ ঝুমুর বেগম (২২) আহত হয়েছেন। মুমূর্ষ অবস্থায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।আহত ওই নারীর পুত্রবধূ প্রত্যক্ষদর্শী ঝুমুর বেগম বলেন, পূর্ব শত্রুতার জেরে তার শাশুড়ি হেনারা বেগমকে হত্যার উদ্দেশে তাদের প্রতিবেশী মৃত রফিকুল ইসলাম হাওলাদারের স্ত্রী হুসি বেগম (৫০) তার দুই মেয়েদের নিয়ে ওই দিন সকালে আগে থেকে ওত পেতে থেকে হামলা চালায়। এসময় হেনারা বেগমের চিৎকারে ঘরে থাকা অন্যরা বের হলে তাদের ওপরও হামলা চালানো হয়। তবে অভিযুক্তদের দাবি তাদের ওপর হামলা করা হয়েছে। তারাও হাসপাতালে ভর্তি রয়েছেন।

প্রতিবেশীরা বলেন, হামলাকারী হুসি বেগম স্থানীয় কিছু প্রভাবশালীদের ছত্রছায়ায় বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে। কেউ তার প্রতিবাদ করলে তার মেয়েদের দিয়ে তাকে অপমান করান। তাই ভয়ে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলেন না।

এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) শেখ মো. হিলাল উদ্দিন বলেন, ঘটনা শুনে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। মামলা দিলে মামলা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....