মিম আকতার ধর্ষণ মামলায় জিসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

Khan Arif
প্রকাশিত October 28, 2025, 17:24 PM
মিম আকতার ধর্ষণ মামলায় জিসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

বরিশাল প্রতিনিধি: খান আরিফ 

বরিশালের কাজিরহাট থানার মো. নুর আলম ওরফে জিসান (২৮), পিতা মৃত জাফর, এর বিরুদ্ধে ধর্ষণ মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।

মামলার সূত্রে জানা যায়, আসামি জিসান তার আত্মীয় মিম আকতার (ছদ্মনাম)—যিনি জিসানের খালাতো ভাইয়ের স্ত্রী—এর প্রতি দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। মিম আকতার প্রস্তাবে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে জিসান পরিকল্পিতভাবে ধর্ষণের ঘটনা ঘটান বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

ঘটনাটি ঘটে গত ৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১১টার দিকে, বরিশাল বিমানবন্দর থানার অন্তর্গত এলাকায় মিম আকতারের স্বামীর বাড়িতে। সেদিন মিম আকতারের স্বামী, যিনি পেশায় আতর বিক্রেতা, ব্যবসায়িক কাজে বাইরে ছিলেন। আত্মীয় হওয়ার সুবাদে আসামি জিসান ওই রাতে বাড়িতে প্রবেশ করেন।

পরবর্তীতে রাতে কৌশলে পরিবারের সবাইকে ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করান বলে অভিযোগ রয়েছে। সবাই ঘুমিয়ে পড়ার পর, ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে জিসান মিম আকতারের কক্ষে প্রবেশ করেন। এ সময় তিনি মিম আকতারের শরীরে বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিতভাবে স্পর্শ করলে ভুক্তভোগী চিৎকার করলে আসামি তার মুখ চেপে ধরে, সন্তানদের হত্যা করার হুমকি দেয় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে মামলায় উল্লেখ আছে।

ঘটনার পর লোকলজ্জার ভয়ে মিম আকতার বিষয়টি প্রথমে গোপন রাখেন। তবে পরে শারীরিক অসুস্থতা ও রক্তক্ষরণের কারণে ১৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তাকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর ১৭ অক্টোবর ২০২৫ তারিখে শুক্রবার রাত ৮টার দিকে ভুক্তভোগী বরিশাল বিমানবন্দর থানায় মামলা করতে গেলে, থানা কর্তৃপক্ষ আদালতের মাধ্যমে মামলা দায়েরের পরামর্শ দেন। আদালতে মামলা দায়েরের পর আদালত আসামি জিসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

সংবাদটি শেয়ার করুন....