• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

Khan Arif
প্রকাশিত ডিসেম্বর ১৪, ২০২৫, ১২:৩৩ অপরাহ্ণ
আওয়ামী লীগের ৭ নেতাকর্মী বিএনপিতে যোগদান

মঞ্জু পাটোয়ারী,

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আওয়ামী লীগের সাতজন নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই উপজেলার কাচিয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ ও যুবলীগের দায়িত্বশীল পদে দীর্ঘদিন সক্রিয় ছিলেন।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে আয়োজিত বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে তারা বিএনপিতে যোগদান করেন। অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান, পৌর বিএনপির সহ-সভাপতি মো. বশির স্যার, পৌর বাজার কমিটির সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন বাচ্চু এবং উপজেলা যুবদলের সদস্যসচিব জসিমউদ্দিন খান তাদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন।

কাউন্সিল অধিবেশন শেষে তারা আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতি পরিত্যাগ করে বিএনপিতে যোগদান করেন। যোগদানকারীরা হলেন—

১) দুলাল ফরাজী, কাচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক ২) আ. রহিম, সাবেক যুবলীগ নেতা ৩) আলী হোসেন, ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ৪) বশির মাল, কাচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি ৫) আ. মালেক, ২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা ৬) মো. মিন্টু, ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ৭) আমিরুল হোসেন লস্কর, ২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা

যোগদানকৃত নেতারা বলেন, বোরহানউদ্দিন উপজেলার সার্বিক উন্নয়নে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি এ অঞ্চলের মাটি ও মানুষের নেতা হিসেবে পরিচিত। তার জনপ্রিয়তা ও নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই তারা বিএনপিতে যোগদান করেছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে হাফিজ ইব্রাহিমের হাতকে আরও শক্তিশালী করাই তাদের মূল লক্ষ্য।

এ বিষয়ে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলম খান বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং ভোলা-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নেতৃত্বে আস্থা রেখে তারা স্বেচ্ছায় বিএনপিতে যোগদান করেছেন। তারা সবাই পূর্বে আওয়ামী লীগের সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।”

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক কাচিয়া ইউনিয়নের এক আওয়ামী লীগ নেতা জানান, যোগদানকারী কয়েকজন নেতা দলীয় পদে থাকলেও দীর্ঘদিন ধরে তারা কার্যকর রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন না।

উল্লেখ্য, ইউনিয়ন বিএনপির উত্তর শাখার সভাপতি শামীম খানের সভাপতিত্বে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলন ও কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উত্তর শাখা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এ. আর. মাইনুদ্দিন মফিজ। অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠন।

সংবাদটি শেয়ার করুন....