• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বর মাসে বরিশালের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জ থানার কে এম সোহেল রানা, পেলেন সম্মাননা

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৬, ১৩:৪৭ অপরাহ্ণ
ডিসেম্বর মাসে বরিশালের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত বাকেরগঞ্জ থানার কে এম সোহেল রানা, পেলেন সম্মাননা

নিজস্ব প্রতিবেদক,

বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ কে এম সোহেল রানা ডিসেম্বর/২৫ মাসে বরিশাল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হওয়ায় তাকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

বরিশাল জেলা পুলিশ সুপারের দপ্তরে সোমবার সকাল ১১টায় এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম তাকে এ সম্মাননা প্রদান করেন।

ওসি কে এম সোহেল রানা বলেন, বাকেরগঞ্জ থানায় যোগদান করে তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সর্বদা চেষ্টা করে যাচ্ছেন। যে কারণে ভালো পারফরমেন্সের জন্য ডিসেম্বর মাসে তিনি বরিশাল জেলায় শ্রেষ্ঠ পুলিশ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষায় তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন....