• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৬, ১৩:২৮ অপরাহ্ণ
বাবুগঞ্জ ও বিমানবন্দর প্রেসক্লাবে ইসলামী আন্দোলনের প্রার্থীর সাংবাদিকদের সাথে মতবিনিময়

মোঃ মহিউদ্দিন খাঁন রানা,

​বাবুগঞ্জ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব হলরুমে এ সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখা।
​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (বাবুগঞ্জ–মুলাদী) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল জেলা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম।
​সভায় তিনি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, “দেশের কল্যাণে সৎ ও আদর্শবান নেতৃত্ব প্রতিষ্ঠা করতে ইসলামী আন্দোলন বাংলাদেশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
​সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাবুগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মাদ রহমাতুল্লাহ।
​মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিকবৃন্দ বিভিন্ন প্রশ্ন ও মতামত তুলে ধরেন এবং আগামীর রাজনৈতিক কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় ইসলামী আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন....