
উজিরপুর প্রতিনিধি,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের ৭৬নং পূর্ব ধামসর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই মা সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রজি ফেরদৌসীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদ্যালয়ের দাতা সদস্য মো. কামাল মোল্লা, পিটিএ (PTA) সভাপতি মো. সাইদুল রহমান ইকবাল এবং অভিভাবক ও সাংবাদিক নাজমুল হক মুন্না।
বক্তারা ‘গণভোট-২৬’ সম্পর্কে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের আরও সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।