• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পিরোজপুরের নাজিরপুরে দুইটি তক্ষকসহ যুবক আটক, বন্যপ্রাণী আইনে মামলা প্রক্রিয়াধীন

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৬, ১৮:০৮ অপরাহ্ণ
পিরোজপুরের নাজিরপুরে দুইটি তক্ষকসহ যুবক আটক, বন্যপ্রাণী আইনে মামলা প্রক্রিয়াধীন

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল বিভাগের পিরোজপুর জেলার নাজিরপুরে নিষিদ্ধ বন্যপ্রাণী তক্ষকসহ বদরুল ইসলাম (৩৭) নামে এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৮ জানুয়ারি) রাতে নাজিরপুর উপজেলার মাটিভাঙা ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক বদরুল ইসলাম ওই ইউনিয়নের মাটিভাঙা গ্রামের মৃত মহল আলী সেখের ছেলে।

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকস দল মাটিভাঙা গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় বদরুলের হেফাজত থেকে ২টি জীবিত তক্ষক উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সে দীর্ঘদিন ধরে তক্ষকসহ বিভিন্ন বন্যপ্রাণী অবৈধভাবে কেনাবেচা ও পাচারের সাথে জড়িত।

পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তক্ষকসহ একজনকে আটক করা হয়েছে। আটককৃতের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এই চক্রের সাথে অন্য কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

সংবাদটি শেয়ার করুন....