• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আদর্শচ্যুত হওয়ায় মহিপুরে জামায়াত নেতার পদত্যাগ

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ১৩:২৮ অপরাহ্ণ
আদর্শচ্যুত হওয়ায় মহিপুরে জামায়াত নেতার পদত্যাগ

মোঃ হাসিবুল ইসলাম, মহিপুর প্রতিনিধিঃ

​পটুয়াখালীর মহিপুর থানাধীন মহিপুর সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ দ্বীন ইসলাম (শুভ) দলীয় পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন।
​লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি ৭নং ওয়ার্ডের সভাপতির পাশাপাশি খাপড়াভাঙ্গা ইউনিয়নের সাবেক ‘বাইতুল মাল’ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন এবং নিষ্ঠার সাথে অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন।
​পদত্যাগের কারণ হিসেবে দ্বীন ইসলাম শুভ উল্লেখ করেন, “আমার রাজনীতিতে যুক্ত হওয়ার মূল উদ্দেশ্য ছিল ইসলামী হুকুমত কায়েমের পক্ষে অবস্থান নেওয়া এবং সেই আদর্শ বাস্তবায়নে ভূমিকা রাখা। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, পরবর্তীতে আমি দলীয় পর্যায়ে স্পষ্ট বার্তা পাই যে—তারা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার প্রশ্নে যথেষ্ট আন্তরিক নয়। বিষয়টি আমার ব্যক্তিগত আদর্শ ও নৈতিক অবস্থানের সম্পূর্ণ পরিপন্থী।”
​তিনি আরও বলেন, “রাজনীতি হতে হবে আদর্শভিত্তিক, ন্যায় ও সত্যের পক্ষে। দলের বর্তমান লক্ষ্য ও উদ্দেশ্য আমার বিশ্বাসের সাথে সংগতিপূর্ণ না হওয়ায় আমি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। ভবিষ্যতেও আমি আমার বিবেক ও বিশ্বাসের সঙ্গে আপস না করে ন্যায়ের পথে থাকার চেষ্টা করব—ইনশাআল্লাহ।”
​তার এই পদত্যাগ নিয়ে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন....