• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

‎বরিশালে শীতার্ত অসহায় শিক্ষার্থীদের পাশে লাভ ফর ফ্রেন্ডস

Khan Arif
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৬, ২০:১০ অপরাহ্ণ
‎বরিশালে শীতার্ত অসহায় শিক্ষার্থীদের পাশে লাভ ফর ফ্রেন্ডস

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

‎বরিশালে সুবিধা বঞ্চিত অসহায় শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দিয়েছে লাভ ফর ফ্রেন্ডস স্বেচ্ছাসেবী সংগঠন।

‎”এসো দূর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত,
‎তাদের প্রতি রাখি সহানুভূতির আপন হাত” এই স্লোগানকে কেন্দ্র করে বৃহষ্পতিবার ২২শে জানুয়ারি দুপুর ১২ ঘটিকায় নগরীর ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া আজিজিয়া কারিমিয়া মাদরাসা প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করে সংগঠনের সদস্যরা।

‎এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা পারভেজ সিকদার, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান,সদস্য আবুল বাশার, সিদ্দিকুর রহমানসহ প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎উক্ত কার্যক্রম সম্পর্কে সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান বলেন, ২০১৭ সাল থেকে এই সংগঠন এর মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারছি, সত্যিই খুব ভাল লাগছে। একার পক্ষে কখনোই সম্ভব হতোনা, এতো মানুষের মুখে হাসি ফুটাতে।যারা এই আয়োজনে অর্থ ও শ্রম দিয়ে সার্বিকভাবে সহায়তা প্রদান করেছেন সবাইকে ধন্যবাদ।ভবিষ্যতেও এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন....