• ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

ভোটকেন্দ্রে যাওয়ার পর ৩০ সেকেন্ড চোখটা বন্ধ করে একটু ভেবে দেখেন: শহীদের আমানত রক্ষায় নাগরিক আহ্বান

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ণ
ভোটকেন্দ্রে যাওয়ার পর ৩০ সেকেন্ড চোখটা বন্ধ করে একটু ভেবে দেখেন: শহীদের আমানত রক্ষায় নাগরিক আহ্বান

নাছিম হোসেন,

আসন্ন নির্বাচনে ভোট প্রদানের আগে দেশের প্রতিটি নাগরিকের প্রতি এক আবেগঘন ও বিবেকতাড়িত আহ্বান জানানো হয়েছে। ব্যালট পেপারে সিল মারার আগে মাত্র ৩০ সেকেন্ড চোখ বন্ধ করে পেছনের রক্তাক্ত ইতিহাস স্মরণ করার অনুরোধ জানিয়েছেন দেশের সচেতন মানুষ। এই ৩০ সেকেন্ডের ভাবনা হতে পারে আগামীর সুন্দর ও নিরাপদ বাংলাদেশ গড়ার মূল ভিত্তি।

​স্মৃতিতে আসুক সেই হারানো মুখগুলো

​ভোট দেওয়ার আগে সেইসব বীরদের কথা ভাবুন যারা এদেশের জন্য প্রাণ দিয়েছেন। আবু সাইদ থেকে আবরার ফাহাদ কিংবা দেশপ্রেমিক শরীফ ওসমান হাদী—তাদের রক্ত যেন আমাদের ভুল সিদ্ধান্তের কারণে বৃথা না যায়। পিলখানার সেই নারকীয় হত্যাকাণ্ডে প্রাণ হারানো ৫৭ জন চৌকস সেনা অফিসারের স্মৃতি আজ আমাদের বিচারবুদ্ধিকে প্রশ্নবিদ্ধ করে। শাপলা চত্বরের সেই রক্তাক্ত রাত আর আলেমদের আর্তনাদ কি আমরা ভুলে যাব?

​আয়নাঘর ও জুলাইয়ের ক্ষত

​বিগত ১৬ বছর ধরে যারা গুম, খুন আর ক্রসফায়ারের শিকার হয়েছেন, তাদের পরিবারের হাহাকার আজও থামেনি। আয়নাঘরের সেই অন্ধকার তিন হাত কামরায় বছরের পর বছর কাটানো বন্দীদের যন্ত্রণা অনুভব করার চেষ্টা করুন। বিশেষ করে, গত জুলাইয়ে হেলিকপ্টার থেকে ছোঁড়া গুলিতে ছোট্ট রিয়া গোপের ছিন্নভিন্ন হওয়া নিথর দেহটি একবার চোখের সামনে আনুন। এই প্রতিটি রক্তবিন্দু আমাদের কাছে একেকটি আমানত।

​ভুলের পুনরাবৃত্তি আর নয়

​ইতিহাস সাক্ষী, আমাদের ছোট ছোট ভুলের কারণে এই জমিন বারবার রক্তে ভিজেছে। ক্ষমতার লোভে যারা আবারও রক্তের সেচ শুরু করতে পারে, তাদের চিনে নেওয়ার এখনই সময়। আমাদের বিবেকের সায় অনুযায়ী এমন কাউকে বেছে নিতে হবে যিনি মাটির বুকে আর কোনো রক্তের ক্ষুধা তৈরি করবেন না।

​নতুন বাংলাদেশের স্বপ্ন

​আমরা আর রক্ত দিতে চাই না। আমরা চাই এমন এক নতুন বাংলাদেশ, যেখানে ক্ষমতার দম্ভে আর কোনো প্রাণ ঝরবে না। সেই নতুন পথচলায় আমি, আপনি—আমরা সবাই একে অপরের সঙ্গী হব। আপনার একটি সঠিক ভোটই হতে পারে সেই স্বপ্নের বাংলাদেশের রক্ষাকবচ।

​“যাকে খুশি ভোট দিন, কিন্তু দেওয়ার আগে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন—আপনি কি শহীদের রক্তের প্রতি সুবিচার করছেন?”

সংবাদটি শেয়ার করুন....