• ৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

উজিরপুরের ওটরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

Khan Arif
প্রকাশিত ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ণ
উজিরপুরের ওটরা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

সিয়াম আহমেদ,

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ও ৯ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে
ভোট শুরুর পরপরই বিভিন্ন কেন্দ্রের সামনে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে আসেন।
কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, ভোটারদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তারা শান্তিপূর্ণভাবে তাদের পালার অপেক্ষা করছেন। কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং সার্বিক পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রিত রয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা যায়নি।
এ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জনাব সরফুদ্দিন আহমেদ সান্টু এবং জামায়াত মনোনীত প্রার্থী জনাব মাস্টার আব্দুল মান্নানের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয়দের মতে, দুই প্রার্থীর মধ্যেই শক্ত লড়াই চলছে। তবে এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে।
ভোটাররা আশা প্রকাশ করেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হবে এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল ঘোষণা করা হবে।
সার্বিকভাবে, নির্বাচন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ কার্যক্রম এগিয়ে চলছে।

সংবাদটি শেয়ার করুন....