• ৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

Khan Arif
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬, ১৮:২১ অপরাহ্ণ
বরিশালে বাস, ইজিবাইক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ

বরিশাল-পটুয়াখালী মহাসড়কের বাকেরগঞ্জ অংশের বোয়ালিয়া রেইন্টিতলা নামকস্থানে দ্রুতগামী একটি যাত্রীবাহী বাস, ইজিবাইক এবং মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস বিপরীতদিক থেকে আসা একটি ইজিবাইক ও মোটরসাইকেলকে চাঁপা দিলে এই সংঘর্ষের সৃষ্টি হয়। সংঘর্ষের ফলে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোটরসাইকেল আরোহী ছিটকে রাস্তার পাশে পরে গুরুত্বর আহত হন।City & Local Guides
প্রাথমিক তথ্যানুযায়ী- দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ ইজিবাইকের ছয়জন যাত্রী গুরুত্বর আহত হয়েছেন। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আশঙ্কাজনক অবস্থায় কয়েকজনকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো সরিয়ে নেওয়ার কাজ শুরু করে যান চলাচল স্বাভাবিক করেছেন।

সংবাদটি শেয়ার করুন....