• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের কাগাশুরা থেকে ইয়াবাসহ মাদক কারবারি আটক

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ণ
বরিশালের কাগাশুরা থেকে ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজেস্ব প্রতিনিধি: বরিশালের কাউনিয়া থানাধীন কাগাশুরা থেকে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে বরিশাল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত সাড়ে ৮টার দিকে কাগাশুরা এলাকাী মুন্সি বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় অভিযুক্ত মোঃ সাইফুল ইসলাম (৩৮)-এর বসবাসকৃত দুইতলা ভবনের নিচতলার একটি শয়নকক্ষে তার পরিহিত ট্রাউজারের সামনের ডান পকেটে থাকা একটি কালো রঙের অ্যালুমিনিয়ামের টর্চলাইটের ভেতর থেকে ব্যাটারিবিহীন অবস্থায় লুকানো ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃত হলেন কাগাশুরা গ্রামের মুন্সি বাড়ির বাসিন্দা মোঃ রফিকুল ইসলাম পুত্র সাইফুল ইসলাম।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে জানাযায়, আটককৃতর বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। ডিএনসি জানিয়েছে, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....