• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় ইয়াবা নিয়ে শ্রমিক দলের নেতা সহ আটক ২

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৬, ১২:১৮ অপরাহ্ণ
কুয়াকাটায় ইয়াবা নিয়ে শ্রমিক দলের নেতা সহ আটক ২

কুয়াকাটায় ইয়াবা নিয়ে শ্রমিক দলের নেতা সহ আটক ২
মহিপুর/কুয়াকাটা প্রতিনিধিঃহাসিবুল ইসলাম

কুয়াকাটায় ইয়াবা পরিবহনের অভিযোগে দুইজনকে আটক করেছে প্রশাসন। আটককৃতদের মধ্যে কুয়াকাটা পৌর শ্রমিকদলের সহসভাপতি জাকির (৪৪)-কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪২(১) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার রাতে অভিযানকালে তাদের কাছ থেকে ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অর্থদণ্ড অনাদায়ে জাকিরকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। অপর আটক দুলাল (৪০)-এর বিরুদ্ধে একই আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসীন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বলেন, ‘মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান সম্পূর্ণ জিরো টলারেন্স। কুয়াকাটাকে নিরাপদ পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
তিনি আরও বলেন, ‘মাদক নির্মূলে প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন....