• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

★শায়েস্তাবাদ – রঘুনাথপুরে নদীর ধারে অবৈধ মাটি কাটার অভিযোগ হাফিজ নামে এক নেতার বিরুদ্ধে , ভাঙনের আতঙ্কে এলাকাবাসী★

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৭, ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
★শায়েস্তাবাদ – রঘুনাথপুরে নদীর ধারে অবৈধ মাটি কাটার অভিযোগ হাফিজ নামে এক নেতার বিরুদ্ধে , ভাঙনের আতঙ্কে এলাকাবাসী★

★শায়েস্তাবাদ – রঘুনাথপুরে নদীর ধারে অবৈধ মাটি কাটার অভিযোগ হাফিজ নামে এক নেতার বিরুদ্ধে , ভাঙনের আতঙ্কে এলাকাবাসী★
খান আরিফ:

বরিশালের শায়েস্তাবাদ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামে নদীর তীরবর্তী এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, হাফিজ নামের এক ব্যক্তি দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়ে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যা এলাকায় চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি করেছে।
অভিযোগ রয়েছে, হাফিজ নিজেকে বিএনপি নেতার পরিচয়ে প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করে নদীর পাড় ও ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি করছেন। এতে একদিকে কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে নদী ভাঙনের ঝুঁকি আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।
স্থানীয় বাসিন্দারা জানান, অবাধে মাটি কাটার ফলে নদীর পাড় দুর্বল হয়ে পড়ছে। এতে যেকোনো সময় ভাঙন শুরু হয়ে বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
একজন ভুক্তভোগী বলেন, এইভাবে মাটি কাটতে থাকলে আমরা কোথায় থাকবো? আমাদের ঘরবাড়ি তো নদীতে চলে যাবে। আমরা খুব আতঙ্কে আছি।
আরেকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করে বলেন, হাফিজ নামের একজনের নেতৃত্বেও এই কাজ হচ্ছে। আমরা বারবার নিষেধ করেছি, কিন্তু তারা কোনো কথা শুনছে না।
একজন বয়স্ক ব্যক্তি ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা গরিব মানুষ, এই ঘরটাই আমাদের সব। এটা যদি নদীতে চলে যায়, তাহলে আমরা নিঃস্ব হয়ে যাবো।”
এলাকাবাসীরা আরও জানান, প্রভাবশালী হওয়ায় হাফিজের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। অভিযোগ রয়েছে, বিএনপির নাম ভাঙিয়ে তিনি অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছেন এবং এতে একটি প্রভাবশালী চক্র জড়িত থাকতে পারে।
এ বিষয়ে দ্রুত পদক্ষেপ না নিলে বড় ধরনের নদী ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা জরুরি ভিত্তিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন....