• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনা, নসিমন-বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অনেকে

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬, ১৮:৫৭ অপরাহ্ণ
বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনা, নসিমন-বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অনেকে

প্রতিনিধি:আজাদ মৃধাঃবরিশালের উজিরপুর উপজেলার জয়শ্রী বাসস্ট্যান্ড এলাকায় নসিমন ও একটি লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। বুধবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিপরীত দিক থেকে আসা নসিমন ও বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় যানবাহনের যাত্রীরা আহত হন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপ

সংবাদটি শেয়ার করুন....