
মীরগঞ্জ ফেরিঘাটে ট্রল আদায় নিয়ে জনদুর্ভোগ:
বরিশাল প্রতিনিধিঃমৃধা আজাদ
বরিশালের মীরগঞ্জ ফেরিঘাটে ইচ্ছেমতো ট্রল আদায়ের অভিযোগ উঠেছে, যেখানে সাধারণ যানবাহনের পাশাপাশি লাশবাহী গাড়িও রেহাই পাচ্ছে না। ঘাটে দায়িত্বশীলদের বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।
ভুক্তভোগীরা জানান, নির্ধারিত কোনো নিয়ম না মেনে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এতে করে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এমনকি শোকাহত পরিবারগুলোকেও অতিরিক্ত অর্থ দিতে বাধ্য করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে প্রশাসনের নীরব ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। দ্রুত এই অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।