• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার

Khan Arif
প্রকাশিত এপ্রিল ১২, ২০২৬, ১৮:৫৬ অপরাহ্ণ
বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ২,৬০০ লিটার অবৈধ ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার

বাবুগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ ২,৬০০ লিটার ডিজেল জব্দ, জরিমানা ১০ হাজার টাকা
মোঃ মহিউদ্দিন খাঁন রানা বাবুগঞ্জ প্রতিনিধি।

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ২,৬০০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (বিকেল সাড়ে ৫টা) উপজেলার ক্ষুদ্রকাঠি এলাকায় মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সিদ্দিক মোল্লার বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।
অভিযান চলাকালে বাড়ি থেকে অবৈধভাবে মজুদ রাখা ২,৬০০ লিটার ডিজেল উদ্ধার করে জব্দ করা হয়। একই সঙ্গে দায়ী ব্যক্তিকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ সময় এয়ারপোর্ট থানার পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের অবৈধ মজুদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন....