• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন

Khan Arif
প্রকাশিত এপ্রিল ১৭, ২০২৬, ২০:২৫ অপরাহ্ণ
বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন

বাবুগঞ্জের মোহনগঞ্জে জারি গান ও বৈশাখী মেলার প্রস্তুতি সম্পন্ন

মোঃ মহিউদ্দিন খাঁন রানা, বাবুগঞ্জ: প্রতিনিধ।

বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মোহনগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে আগামীকাল শনিবার (১৮ এপ্রিল ২০২৬) অনুষ্ঠিত হতে যাচ্ছে জারি গান ও বিশাল এক বৈশাখী মেলা।

স্থানীয় এলাকাবাসী ও যুবসমাজের উদ্যোগে আয়োজিত এই মেলাকে ঘিরে ইতোমধ্যেই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে। মেলার মাঠে বিভিন্ন ধরনের দোকানপাট বসানোর প্রস্তুতি চলছে। শিশুদের জন্য খেলনা, গ্রামীণ হস্তশিল্প, মিষ্টি ও পিঠাপুলির স্টলসহ নানা আয়োজন থাকছে মেলায়।

বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ঐতিহ্যবাহী জারি গান, যা গ্রামীণ সংস্কৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় এই জারি গান অনুষ্ঠান মেলায় ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাবুগঞ্জ উপজেলা ও মাধবপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে মেলায় উপস্থিত থেকে আনন্দ ভাগাভাগি করার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে।

এই আয়োজনের মাধ্যমে গ্রামীণ সংস্কৃতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় হবে বলে মনে করছেন সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন....