• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক।

Khan Arif
প্রকাশিত মে ৬, ২০২৬, ১৬:৪২ অপরাহ্ণ
হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক।

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

হিজলায় ৫৫২ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক।

প্রতিনিধিঃমৃধা আজাদ

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের পশ্চিম কোড়ালিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫৫২ পিস ইয়াবাসহ তাসলিমা বেগম (৫০) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে হিজলা থানা পুলিশ ।

থানা সূত্রে জানা গেছে মঙ্গলবার (০৫মে) দুপুরে শ্বাস রুদ্ধকর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় । হিজলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সুলাইমান নেতৃত্বে এসআই মোঃ শামীম হোসেন, এসআই মনিরুজ্জামান, এসআই মোরশেদ আলম, এসআই আমিনুর রহমান, এএসআই সোহেল রানা, এএসআই আঃ রাজ্জাক, নারী পুলিশ চৈতি রানী, সাইমা আক্তার মীমসহ সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেয় ।

অভিযানে জাহাঙ্গীর কাজীর স্ত্রী তাসলিমা বেগম কে ইয়াবাসহ আটক করা হয় । তার ম্যাক্সির দুই পকেট ও সাদা পলিথিনের মধ্যে থেকে ৫৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয় । যার আনুমানিক বাজার মূল্য ১৮০০০০ টাকা ।

সংবাদটি শেয়ার করুন....