• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৩ জন নিহত

Khan Arif
প্রকাশিত মে ২৬, ২০২৬, ১৯:১৪ অপরাহ্ণ
বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: একই পরিবারের ৩ জন নিহত

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

বরিশাল-ঢাকা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা
একই পরিবারের তিন সদস্য নিহত, এলাকাজুড়ে শোকের ছায়া

নিজেস্ব প্রতিবেদকঃ

বরিশাল-ঢাকা মহাসড়কের বাটাজোর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হওয়ার ঘটনায় পুরো এলাকাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
জানা গেছে, ঢাকা থেকে বরিশালগামী একটি দ্রুতগতির পরিবহনের ধাক্কায় প্রাণ হারান উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিম হাওলাদারের বড় ছেলে মোঃ ফিরোজ মাহমুদ (৩৬), তার সহধর্মিণী মনিরা বেগম এবং তাদের একমাত্র কন্যা জান্নাত আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই পরিবারের সদস্যদের মৃত্যু হয়। একটি হাসিখুশি পরিবার মুহূর্তের মধ্যেই নিভে যাওয়ায় এলাকাবাসীর মাঝে নেমে এসেছে গভীর শোক ও বেদনার আবহ।
স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। প্রতিবেশীরা জানান, ফিরোজ মাহমুদ ছিলেন অত্যন্ত ভদ্র ও সৎ স্বভাবের মানুষ। পরিবারটিকে সবাই ভালোবাসতেন। এমন হৃদয়বিদারক মৃত্যু কেউই মেনে নিতে পারছেন না।
এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
দোয়া করা হয়—
মহান আল্লাহ তাআলা যেন মরহুমদের সকল গুনাহ ক্ষমা করে তাদের জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সংবাদটি শেয়ার করুন....