• ৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটা গাঁজা সহ আটক ২, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

Khan Arif
প্রকাশিত জুন ২২, ২০২৬, ১৭:২০ অপরাহ্ণ
কুয়াকাটা গাঁজা সহ আটক ২, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

{"data":{"product":"tiktok","editingEffectsList":[],"isSaveLocalReupload":false,"is_default_prop":"MA=="}}

কুয়াকাটা গাঁজা সহ আটক ২, ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড

মোঃ হাসিবুল ইসলাম
মহিপুর/কুয়াকাটা প্রতিনিধি

পটুয়াখালীর,​কুয়াকাটা পৌরসভার খাসপুকুর এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আজ সোমবার (২২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে মাদকদ্রব্য সেবনের উদ্দেশ্যে গাঁজা রাখার অপরাধে তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়েছে।
​দণ্ডপ্রাপ্তরা হলেন—আমতলী থানার মধ্য বেতকাটা গ্রামের সচিন্দ দাসের ছেলে বিকাশ দাস (২২) এবং বরগুনা থানার বদরখালী গ্রামের কেশব মিস্ত্রীর ছেলে বিপ্লব মিস্ত্রী (২৪)।
​পুলিশ সূত্রে জানা যায়, আজ দুপুরে মহিপুর থানার এসআই (নিঃ) মোঃ জাকির হোসেন সঙ্গীয় ফোর্সসহ কুয়াকাটা পৌরসভার খাসপুকুর এলাকায় নিয়মিত টহলে ছিলেন। এ সময় তাদের কাছে থাকা ০১ পুড়িয়া গাঁজাসহ ওই দুই যুবককে আটক করা হয়। পরে কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ইয়াসীন সাদেক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
​আদালত ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮’-এর ৪২(১) ধারায় দোষী সাব্যস্ত করে বিকাশ দাস (মামলা নং- ১২৯/২৬) এবং বিপ্লব মিস্ত্রীকে (মামলা নং- ১৩০/২৬) প্রত্যেকে ০১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ০৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ শামীম হাওলাদার জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের আজ বিকেলে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন....