• ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে জিয়া শিশুকিশোর মেলা জেলা ও মহানগর এর উদ্যাগে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

Khan Arif
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ১৯:২২ অপরাহ্ণ
বরিশালে জিয়া শিশুকিশোর মেলা জেলা ও মহানগর এর উদ্যাগে ধর্ষকের ফাঁসির দাবিতে মানববন্ধন

পারভেজ, বরিশাল প্রতিনিধিঃ বরিশালে ধর্ষকের ফাঁসির দাবিতে জিয়া শিশুকিশোর মেলা জেলা ও মহানগর এর উদ্যাগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শিশু নির্যাতন ও শিশু ধর্ষণ বন্ধ হোক, সকল নারীদের নিরাপত্তা চাই।

আজকের শিশু আগামী দিনের, রাষ্ট্র নায়ক এই স্লোগান কে সামনে রেখে আছিয়া সহ সারা দেশে সকল নারী ও শিশু ধর্ষকদের ফাঁসির দাবিতে নগরীর অশ্বিনী কুমার টাউন হলের সম্মুখে ১৩ ই মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টা ৩০ মিনিটে ” জিয়া শিশু কিশোর মেলা” বরিশাল জেলা ও মহানগর এর উদ্যোগে মানব বন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত মানব বন্ধনে ক্ষুদে কোমলমতি শিশু শিক্ষার্থীরাসহ উপস্থিত ছিলেন জিয়া শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মীর আদনান তুহিন,আহ্বায়ক বরিশাল জাসাজ মহানগর, এ্যাডঃ মুস্তাফিজুর রহমান বাবু সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি জিয়া শিশু কিশোর মেলা,আহমিদুর কবির বিপ্লব সভাপতি জিয়া শিশু কিশোর মেলা বরিশাল জেলা,কামরুন নাহার কলি, সাধারণ সম্পাদক জিয়া শিশু কিশোর মেলা,বরিশাল জেলা।এছাড়া আরও উপস্থিত ছিলেন মীর আশিক আহমেদ শাহিন, সভাপতি জিয়া শিশুকিশোর মেলা বরিশাল মহানগর। মোঃ সাদ ইসলাম,
সাধারণ সম্পাদক জিয়া শিশু কিশোর মেলা বরিশাল মহানগর। জেলার ও মহানগর এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোমলমতি শিশুরা বিভিন্ন প্লেকার্ড নিয়ে এই আয়োজনে অংশ নেয়। এসময় তারা ধর্ষকের একমাত্র শাস্তি মৃত্যুদন্ড কার্যকর করার জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন....