• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই শি‌বির নেতা‌কে বহিষ্কার

Khan Arif
প্রকাশিত মার্চ ১৫, ২০২৫, ১৪:২৭ অপরাহ্ণ
বরিশালে নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক সেই শি‌বির নেতা‌কে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক শি‌বির নেতা‌কে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। আজ শনিবার ছাত্রশিবিরের বরিশাল জেলা শাখা থেকে এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

বহিষ্কৃত শি‌বির নেতার নাম মাইনুল ইসলাম পলাশ। তি‌নি গৌরনদী উপজেলা শিবিরের সে‌ক্রেটা‌রি ছিলেন। গতকাল শুক্রবার সকা‌লে ‘বেহায়াপনার’ মামলায় পালাশকে গ্রেপ্তার দেখানো হয়। পরে সেদিন বিকা‌লে তা‌কে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ইসলামী ছাত্রশিবির জেলা শাখার সভাপ‌তি আকবর হো‌সেনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রশিবিরের আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী নৈতিকতা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত হওয়ার অভিযোগে উপ‌জেলা শাখা সাথী ও সেক্রেটারি মইনুল ইসলাম পলাশ‌কে সংগঠন থে‌কে স্থায়ীভাবে বহিষ্কার করা হ‌য়ে‌ছে। একইস‌ঙ্গে ঘটনার তদ‌ন্তে তিন সদ‌স্যের এক‌টি ক‌মি‌টি গঠন করা হ‌য়ে‌ছে।

গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, শুক্রবার ভোরে উপজেলার নলচিড়া ইউনিয়নের বদরপুর গ্রামের এক প্রবাসীর ঘরে তার স্ত্রীর সঙ্গে পলাশকে আপত্তিকর অবস্থায় আটক করেন স্থানীয়রা। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশকে জানান তারা। পুলিশ গিয়ে নারীসহ পলাশকে আটক করে।

ওসি আরো জানান, এ ঘটনায় কেউ অভিযোগ দেননি। তবে পুলিশ বাদী হয়ে তাদের বিরুদ্ধে আইনের ২৯০ ধারায় অশ্লীলতা ও বেহায়াপনার অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়।

সংবাদটি শেয়ার করুন....