• ৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে লাবিবা পরিবহনের ধাক্কায় নিহত ১

Khan Arif
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ১৫:৫১ অপরাহ্ণ
বরিশালে লাবিবা পরিবহনের ধাক্কায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার সাউদেরখালপাড় নামক এলাকায় রবিবার বেলা সোয়া এগারোটার দিকে ঢাকাগামী বেপরোয়াগতির লাবিবা পরিবহনের ধাক্কায় মজিবর মোল্লা (৭০) নামের এক ভ্যান যাত্রী নিহত হয়েছেন।

নিহত মজিবর গৌরনদীর কটকস্থল গ্রামের মৃত কেরামত আলীর ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। এ ঘটনায় ব্যাটারীচালিত ভ্যানের চালকসহ আরও দুই যাত্রী গুরুত্বর আহত হয়েছেন।

তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন।

 

 

সংবাদটি শেয়ার করুন....