পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ বরিশাল বেসরকারী সার্ভেয়ার এসোসিয়েশন এর উদ্যাগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
১৭ ই মার্চ সোমবার ১৬ই রমজান আসরবাদ নগরীর জর্ডান রোড প্রধান কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন সিদ্দিকুর রহমান ধর্ম বিষয়ক সম্পাদক বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি।
পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে মোঃ রুহুল আমিন (ভারপ্রাপ্ত সভাপতি),শফিক আমিন সাধারণ সম্পাদক, এস.এম.বাবুল আকতার সহ সভাপতি,কাজী সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ মুজিবুল হক সহ-সাধারণ সম্পাদক,নাইমুল ইসলাম প্রিন্স সহ সাংগঠনিক সম্পাদক, মোঃ আবির হাসান দপ্তর সম্পাদকসহ অন্যান্য কার্য নির্বাহী সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন। দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ হোসাইন মোহাম্মদ।
দোয়া মোনাজাতে সকল কেন্দ্রীয় সার্ভেয়ারদের জন্য ও মৃত সদস্যদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানের শুরুতে রমজানের আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনে মাহে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও সংগঠনের সাংগঠনিক ভবিষৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।