• ১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার

Khan Arif
প্রকাশিত এপ্রিল ৬, ২০২৫, ১২:৩১ অপরাহ্ণ
বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ করায় লম্পট বৃদ্ধ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ছালাম খন্দকার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বাকলা তাঁতেরকাঠি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী শিশুর বাবা পেশায় একজন জেলে। শনিবার বিকেলে শিশুটির পরিবারের সদস্যরা ক্ষেতে মুগডাল তুলতে যায়। এ সময় বাড়ির সামনের রাস্তা থেকে তুলে এনে একটি নির্মাণাধীন ঘরে নিয়ে ধর্ষণ করে। শিশুটির চিৎকারে এক যুবক এগিয়ে গিয়ে ঘটনাটি দেখতে পেয়ে প্রতিবেশীদের জানায়।

পরে স্থানীয়রা মিলে অভিযুক্ত ছালাম খন্দকারকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। বাউফল থানার ওসি মো. কামাল হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার মামলা করেছে। আসামি ছালাম  খন্দকারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ঘটনায় তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন....